বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৩, ১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে আকাশে উড়বে তুরস্কের যুদ্ধবিমান ‘কান’

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘কান’ আগামী ডিসেম্বরেই আকাশে উড়াল দেবে। তার্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) বিষয়টি জানিয়েছেন।

টিএআই-এর মহাব্যবস্থাপক তেমেল কোতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনার জন্য ২৭ ডিসেম্বর তারিখটি তারা বেছে নিয়েছে।

উল্লেখ্য, ১৯১৯ সালের ২৭ ডিসেম্বর তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক ও তার ভাই-বোন আঙ্কারায় আসেন। সেটি ছিল স্বাধীন তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ও যুদ্ধ সূচনার মুহূর্ত।

পরিকল্পনা ছিল, ২০২৮ সালে তার্কিস ইঞ্জিন নিয়ে আকাশে উড়াল দেবে যুদ্ধবিমান কান। সে হিসাবে ২০১৬ সালে যুদ্ধবিমান তৈরির কাজ শুরু হয়।

তখন বলা হয়েছিল, ২০২৮ সালে তার্কিস বিমান বাহিনীর কাছে প্রথম বিমানটি বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু তার অনেক আগেই বিমানগুলো আকাশে উড়ার জন্য তৈরি হয়ে গেছে।

জানা গেছে, পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান পুরোনো এফ-১৬ বিমানের স্থলাভিষিক্ত হবে।

২১ মিটার (৬৯ ফুট) লম্বা যুদ্ধবিমানটিতে দুটি ইঞ্জিন রয়েছে। এ ইঞ্জিনগুলো বিমানটিকে আকাশে উড়াতে ২৯ হাজার পাউন্ড শক্তি সঞ্চার করতে পারে। আর যুদ্ধবিমানটি সর্বোচ্চ ২ হাজার ২২২ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।

কান-এ রয়েছে উচ্চ সচেতনতা প্রযুক্তি, যুদ্ধের ক্ষতি সনাক্তকরণ প্রযুক্তি, অপটিমাইজড পাইলট ওয়ার্কলোড, নতুন প্রজন্মের মিশন সিস্টেম, কম পর্যবেক্ষণযোগ্যতা প্রযুক্তি, নির্ভুল আঘাত হানার সক্ষমতার প্রযুক্তি ও নিজের ভেতর অস্ত্র মজুতকরণ ব্যবস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!