বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৩, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে ৫ মে

বিনোদন ডেস্ক: সম্প্রতি বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার। সেই সরকারি নোটিশ প্রকাশের কয়েক দিন যেতে না যেতেই হিন্দি সিনেমা মুক্তির ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

আসছে ৫ মে তারা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, বাংলাদেশে বলিউডের ‘পাঠান’ আগামী ৫ মে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ১৬ হলে সার্ভার বসানো হয়েছে। ঈদের পর ৪০ সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে আশা করছি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আগামী বছর দেশে ৮টি হিন্দি সিনেমা মুক্তি পাবে। এ বিষয়ে ৫ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রণালয়।

গত ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রের ১৯টি সহযোগী সংগঠন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এ সংক্রান্ত চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়ে। ফলে এ বছর ১০টি ও ২০২৪ সালে ৮টি হিন্দি সিনেমা আমদানি করে প্রদর্শন করা যাবে।

এর আগে ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!