বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৪, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় যুবলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) শহরের পোস্ট অফিস মোড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়

জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, বশির আহমেদ, দেবহাটা উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সদস্য রেজাউল ইসলাম রেজা, রেজা আল আমিন শোভন, জাহিদ হোসেন, প্রভাষক মঈনুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ করতে হবে। তবে সদস্য সংগ্রহ কার্যক্রমে সতর্ক থাকতে হবে। কোন অনুপ্রবেশকারী যেন দলে ঢুকতে না পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

১

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

২

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৩

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

৪

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৬

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

৭

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

৮

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৯

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১০

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১১

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১২

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৩

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

১৪

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

১৫

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১৬

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১৭

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১৮

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৯

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

২০