বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্পেনে অগ্নিকাণ্ডে ৪ জনের প্রাণহানি, নিখোঁজ ১৯

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের পূর্বদিকের বন্দর শহর ভ্যালেন্সিয়ায় দুটি আবাসিক ভবনে আগুনে চারজনের প্রাণ গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

খবর আল জাজিরার।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে শহরের উপকণ্ঠে ১৪তলা একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগে। পরে তা সংলগ্ন ভবনেও ছড়িয়ে পড়ে। দুটি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে যায়।

সহকারী জরুরি সেবা পরিচালক জর্জ সুয়ারেজ সাংবাদিকদের শুক্রবার বলেন, আগুন ছড়িয়ে পড়ার প্রায় ছয় ঘণ্টা পর অগ্নিনির্বাপণকর্মীরা ভবনের ভেতরে যাওয়ার চেষ্টা করার আগে বাইরের অংশ শীতল করার চেষ্টা করেন। আগুনে এ পর্যন্ত চারজনের প্রাণ গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৯ জন। ছয় অগ্নিনির্বাপণকর্মীসহ ১৩ জন আহত হয়েছেন। ভেতরে কতজন ছিলেন, তাদের কতজন উদ্ধার হয়েছেন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভ্যালেন্সিয়া অঞ্চলের সরকারি প্রতিনিধি পিলার বার্নাবে বলেন, এটি বলা কঠিন, কত লোক নিখোঁজ। কারণ ভবনটিতে বহু ফ্ল্যাট রয়েছে। সেখানে বিদেশি নাগরিকও ছিলেন। তাদের অবস্থান নিশ্চিত করা আরও কঠিন।

আগুন ছড়িয়ে গেলে বাসিন্দারা বারান্দায় চলে যান। তাদের কয়েকজনকে অগ্নিনির্বাপণকর্মীরা উদ্ধার করেন। অগ্নিনির্বাপণকর্মীরা উদ্ধার অভিযান চালাতে ক্রেন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

স্পেনের সামরিক জরুরি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযানে সহায়তায় তাদের সেনা পাঠায়। তাদের চিকিৎসকদল আহতদের চিকিৎসায় একটি তাঁবু স্থাপন করে।

ভবন কাঠামোতে ব্যবহার করা উপাদানের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো কারণের বিষয়ে জানানো হয়নি।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে বলেন, ভ্যালেন্সিয়ার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনি শোকাহত। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!