বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমানের হাত ধরেই বলিপাড়ায় আসেন সোনাক্ষীর হবু বর!

বিনোদন ডেস্ক: সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল খুব শিগগিরই বিয়ে সারতে চলেছেন। জানা গেছে, রোববার (২৩ জুন) মুম্বাইয়ের বাস্তিয়ানে হবে তাদের রিসেপশন।
এখন তা নিয়েই দুই বাড়িতে জোর কদমে চলছে প্রস্তুতি। সোনাক্ষীর হবু বর সালমান খানের হাত ধরেই প্রথম বলিউডে পা রাখেন।

সোনাক্ষী বহু বছর ধরে বলিউডে একের পর এক সিনেমা করলেও তার হবু বর কিন্তু কাজ করেছেন মাত্র হাতে গোনা কয়েকটি সিনেমায়। জহির ইকবাল প্রথম কাজ করেন ‘নোটবুক’ সিনেমায়। আর এ সিনেমার সঙ্গেই জড়িয়ে রয়েছে বলিউডের ভাইজান সালমান খানের নাম।

সালমান জহিরের বাবার ঘনিষ্ঠ বন্ধু। আর তিনি ছিলেন এ সিনেমার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে। সিনেমায় জহিরের বিপরীতে ছিলেন মোহনিশ বেহলের মেয়ে প্রনুতন বেহল। এর পরিচালনার দায়িত্বে ছিলেন নীতিন কক্কর।

সিনেমাটি বানিজ্যিক ভাবে সফল না হলেও, দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল। পাশপাশি জহির ও প্রনতুনও তাদের অভিনয়ের মাধ্যমে কেড়েছিলেন লাইমলাইট।

এ সিনেমায় একজন প্রাক্তন সৈনিকের গল্প দেখানো হয়েছিল। কবির নামের সেই প্রাক্তন সৈনিক কাশ্মীরের একটি ছোট স্কুলে শিক্ষকতা করতেন। সেখানেই একদিন তিনি ওই স্কুলের প্রাক্তন কর্মচারী ফিরদৌসের রেখে যাওয়া একটি ডায়েরি খুঁজে পান। আর তার লেখার অনুকরণ করে তিনি নিজে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন।

সোনাক্ষী-জহিরের বিয়ে ঘিরে মুম্বাইয়ের জুহুতে শত্রুঘ্ন সিনহার বিখ্যাত বাড়ি রামায়ণ ইতোমধ্যেই আলোয় আলোয় সেজে উঠেছে। তাদের প্রাক-বিবাহের অনুষ্ঠান চলছে পুরোদমে। উভয় পরিবারের সবাই সেখানে উপস্থিত রয়েছেন।

তাদের মেহেদি অনুষ্ঠানের কিছু ঝলক প্রকাশ্যে এসেছে, সোনাক্ষীকে লাল রঙের পোশাকে দেখা গেছে। অন্যদিকে, জহিরের পরনে ছিল কুর্তা ও প্যান্ট স্যুট। হবু বর-কনের ছবি জহিরের বন্ধু জাফর আলী মুন্সি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

সোনাক্ষী সিনহার বাবা বিখ্যাত অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহার বন্ধু শশী রঞ্জন এক সাক্ষাৎকারে জানান, সোনাক্ষী সিনহার বিয়ের রেজিস্ট্রি জহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হবে। এখানে অভিনেত্রীর পরিবারের সবাই উপস্থিত থাকবেন।

শত্রুঘ্নের ভাই ইতোমধ্যেই যুক্ত থেকে দেশের উদ্দেশে পাড়ি দিয়েছেন। পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ব্যক্তিগত পরিসরে সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল সারবেন তাদের বিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

২

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

৩

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

৪

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

৫

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

৭

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

৮

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

৯

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

১০

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

১১

অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগের খেলা ১২ ডিসেম্বর

১২

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

১৩

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

১৪

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১৫

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৭

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৮

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

১৯

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

২০
error: Content is protected !!