বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিমের ব্যাটে প্লে-অফে বরিশাল, খুলনার বিদায়

স্পোর্টস ডেস্ক: দারুণ বোলিংয়ে কুমিল্লাকে নাগালে রেখে কাজটা সহজ করে দিয়েছিলেন তাইজুল-সাইফউদ্দিনরা। রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক তামিম ইকবাল। ৩ ছক্কা ও ছয় চারের মারে সাজানো ইনিংসে ৪৮ বলে ৬৬ রান করেন টাইগার এই ওপেনার। জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ, হারলেও টিকে থাকবে আশা—এমন সমীকরণের ম্যাচে তামিমের ব্যাটে ভর করে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।

আজকের ম্যাচের আগে বিপিএলের প্লে-অফের টিকিট কেটেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্য স্থানটির জন্য লড়াইয়ে ছিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। বরিশালের জয়ে আশাভঙ্গ হয়েছে খুলনার। এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে এনামুল হক বিজয়ের দলের। আজ দিনের পরের ম্যাচে সিলেটের বিপক্ষে তাদের ম্যাচটি কার্যত নিয়মরক্ষায় রূপ নিলো।

মিরপুর শের-ই-বাংলায় টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তাইজুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি কুমিল্লার ব্যাটাররা। শেষ দিকে জাকের আলির ১৬ বলে ৩৮ রানের ক্যামিওতে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের পুঁজি গড়ে তারা। রান তাড়ায় ছন্দপতন ছিল বরিশালের ইনিংসেও। শেষ পর্যন্ত ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের ফিফটির সুবাদে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল।

রান তাড়ায় অবশ্য শুরুটা ভালো ছিল না বরিশালের। দলীয় ১০ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে তাদের। এনামুল হকের বলে অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। ৭ বলে ১ রান করেছেন তিনি। এরপর তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ব্যাটে ঘুরে দাঁড়ায় বরিশাল। মুশফিক হাসানের দুর্দান্ত ডেলিভারিতে মায়ার্স ক্যাচ তুলে দেওয়ার আগে দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৫৭ বলে ৬৪ রান। প্যাভিলিয়নে ফেরার আগে ক্যারিবীয় এই ব্যাটার করেন ২৫ বলে ২৫ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!