বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরা হলো না বৃদ্ধ চারুবালা মৃধার

সুলতান শাহাজান, শ্যামনগর: মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরা হলো না বৃদ্ধ চারুবালা মৃধার।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ গ্যারেজ-হরিনগর রোডের জেলেখালী এলাকায় বাংলালিংক কোম্পানির পিকআপ চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।

নিহত চারুবালা মৃধা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের মৃত অনিল কৃষ্ণ মৃধার স্ত্রী। পায়ে হেঁটে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে যাচ্ছিলেন তিনি।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের বড় ছেলে রমেশ চন্দ্র মৃধার সাথে কথা বলে জানা যায়, চারুবালা উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকায় তাঁর বাড়ির অদূরে মেয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে নিজের বাড়িতে ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সিগঞ্জের গ্যারেজ-হরিনগর সড়কের জেলেখালীর ভাই ভাই যুব সংঘের সামনে পৌঁছালে মুন্সিগঞ্জের গ্যারেজ থেকে হরিনগরগামী বাংলালিংক কোম্পানির টাওয়ারের কাজে ব্যবহৃত একটি পিকআপ পেছনের দিক থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথে খানপুর এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০