বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ মার্চ ২০২৪, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার সেই দেলোয়ারের বিরুদ্ধে সহর্কমীর বদলীর জন্য টাকা নেওয়ার অভিযোগ

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগর উপজেলার ১২২নং গাবুরা খোলপেটুয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে এবার তার দুই সহকর্মীর কাছ থেকে বদলীর জন্য নেওয়া টাকার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা সেই টাকা ফেরত পাওয়ার জন্য গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্থানীয় সংসদ সদস্য বরাবর অভিযোগ করেছেন।

এতে তাদের বদলীর শর্তে ৪০ হাজার করে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক গোলাম রহমান ও জ্যোতি প্রকাশ মন্ডল।

উপজেলার ১৮৯নং গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম রহমান লিখিত অভিযোগে জানান, তাঁকে উপজেলা সদরের যেকোনো একটি প্রতিষ্ঠানে বদলীর শর্তে দেলোয়ার ৪০ হাজার টাকা নেন। উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দেবেন বলে তাঁদের থেকে টাকা নিয়ে দীর্ঘ সময় পার হলেও পারেননি বদলী করতে । টাকা ফেরত চাইলে তাঁকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এছাড়া নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জ্যোতি প্রকাশ জানান, টাকা ফেরত না দিয়ে এখন চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছেন দেলোয়ার।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানা যায়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জেলে কার্ড দেওয়ার নামে দুস্থ ও অসহায় পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। সে সময়ে এ খবরে একাধিক মহল থেকে তীব্র নিন্দার ঝড় উঠেছিল।

একই সাথে বিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী প্রদর্শনসহ নিজে কর্মস্থলে অনুপস্থিত থেকে প্যারা শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদানের খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছিল, সেসব অভিযোগের তদন্ত চলছে।

এসব বিষয়ে শিক্ষক দেলোয়ার হোসেনের বক্তব্য জানার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার লিখিত জমা পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১০

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১১

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১২

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৩

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৪

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৫

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৬

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১৭

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১৮

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৯

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

২০