বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিন্টু বিশ্বাস নামে এক বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ট্রলার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭মার্চ) দেবহাটা উপজেলার কোমরপুরে সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার এই অভিযান পরিচালনা করেন।

দেবহাটা উপজেলা প্রশাসন জানায়, ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী ভাতশালা গ্রামের আব্দুল হক বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাসকে বালুমহাল ও ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দেড়লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার জানান, নদী ভাঙনরোধ ও অসাধু বালু ব্যবসায়ীদের রুখতে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

১

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

২

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৪

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

৭

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

৮

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

৯

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১০

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

১৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

১৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

১৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

২০