বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ মার্চ ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধামরাইল খেলার মাঠ পরিদর্শনে স্থানীয় ইউপি চেয়ারম্যান, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: দ্য এডিটরসসহ একাধিক গণমাধ্যমে খবর প্রকাশের পর কপোতাক্ষ নদ খননের মাটিতে আবদ্ধ হয়ে থাকা ধামরাইল খেলার মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে চাঁদখালীর ধামরাইল গ্রামের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত ধামরাইল খেলার মাঠ পরিদর্শন করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য জুলফিকার আলী, আনিছুর রহমান, ফাতিমা তুজ জোহুরা রুপা (সংরক্ষিত), ওয়ার্ড আ’লীগের সম্পাদক আমান উল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক হাবিবুর রহমান, ধামরাইল মাঠ পরিচালনা কমিটির সভাপতি আনিসুর রহমান মোড়ল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক শেখ রাজু হোসেন, শেখ আকরাম, গোলাম রসুল, আব্দুর রাজ্জাক, রওশন আলী, রফিকুল ইসলাম, হাফিজুল, নজরুল, সাগর ও আছাদুল প্রমুখ।

খেলার মাঠ পরিদর্শন শেষে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, আমি ইউএনও স্যারের নির্দেশে খেলার মাঠটি পরিদর্শন করেছি। কপোতাক্ষ নদ খননের পর সেই মাটি নদের তীরে অবস্থিত খেলার মাঠে রাখায় মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। স্তুপকৃত মাটি দ্রুত অপসারণ করা প্রয়োজন। আমি ইউএনও স্যারের কাছে মাঠ থেকে মাটি অপসারণের সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেব। আশা করি দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে গড়ে ওঠা চাঁদখালীর ধামরাইল খেলার মাঠটি স্থানীয়দের চিত্ত বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্রস্থল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!