বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৩ মার্চ ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগরতলা রেলস্টেশনে ৭ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে আগরতলা থেকে চেন্নাই যাওয়ার পথে আগরতলা রেলস্টেশনে সাত বাংলাদেশি আটক হয়েছেন। আটকদের মধ্যে নারীও রয়েছে।

শনিবার (২৩ মার্চ) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান আগরতলা রেলস্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ ফোর্স (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস।

তিনি বলেন, প্রতিদিনের মতো এদিনও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে কলকাতার উদ্দেশে ছাড়ার আগে তারা রুটিন তল্লাশিতে বের হন। তখন রেলস্টেশনে কয়েকজন মানুষের গতিবিধি দেখে তাদের সন্দেহ হয় তখন জিজ্ঞাসাবাদ চালালে তারা স্বীকার করেন অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন। তাদের এ কাজে সীমান্তের উভয় পাশের দালাল সহায়তা করেছেন। তবে কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তার নাম বলতে পারেনি।

তিনি আরও বলেন, সীমান্ত থেকে রেলস্টেশনে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে বলে আটকরা জানিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে কুমিল্লা সীমান্ত দিয়ে হয়তো তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন। আটক সাতজনের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে।

শুক্রবারও (২২ মার্চ) আগরতলা রেলস্টেশন থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশি ও তার সঙ্গে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায়ই বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক করার ঘটনা ঘটছে। এ ধরণের ঘটনা প্রমাণ করে সীমান্তে নজরদারিতে কতটা ত্রুটি রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০