বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আঠারো মাইলে গণমানুষের ভালোবাসায় সিক্ত হলেন লায়লা পারভীন সেঁজুতি

এসএম নাহিদ হাসান/মৃত্যুঞ্জয় রায়: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর প্রথমবারের মতো এলাকায় ফিরে গণমানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেজুঁতি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর সড়ক পথে তালার আঠারো মাইলে পৌঁছালে হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

এসময় তাকে শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সায়ীদ উদ্দীন, তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারসহ হাজারো দলীয় নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধা-প্রজন্ম।

প্রসঙ্গত, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সর্বকনিষ্ঠ প্রাদেশিক পরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের কন্যা এবং সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের আন্দোলন সংগ্রামের প্রবাদ পুরুষ আবুল কালাম আজাদের স্ত্রী লায়লা পারভীন সেজুঁতি পিতার পথ ধরেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দিন-রাত ছুটে চলেন জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

৭৫ পরবর্তীতে বিএনপির শাসনামলে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর নামে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ স. ম আলাউদ্দীন যে অনন্য কীর্তি গড়েছিলেন, তারই পথ ধরে সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বাবার পথ অনুসরণ করেই বিএনপি-জামায়াতের রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন লায়লা পারভীন সেজুঁতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!