বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ মার্চ ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মস্কোর কনসার্টে হামলায় নিহত বেড়ে ১১৫, আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৪ সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় শিশুসহ প্রায় ১৮৭ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।

শুক্রবার (২৩ মার্চ) মস্কোর ক্রোকাস সিটি হল কমপ্লেক্সের কনসার্ট হলে সামরিক পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়।

প্রাথমিক সংবাদে এই হামলায় ৪০ জন নিহত ও ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস-কে, খোরাসানের ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন এটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, মানুষে ঠাসা ছিল কনসার্ট হলটি। পাঁচজন বন্দুকধারী হলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। প্রথমে হলের নিরস্ত্র নিরাপত্তাকর্মীকে হত্যা করে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় তারা। এ সময় তারা ভেতর থেকে হলটি বন্ধ করে রাখে।

কনসার্ট হলের একেবারে ভেতরে ঢুকে সেখানে থাকা চেয়ারগুলোতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। ওই আগুন পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।

রুশ সংবাদমাধ্যম আরটি আরটি জানিয়েছে, যেভাবে হামলাটি চালানো হয়েছে তাতে এটি প্রতীয়মান হয় যে হামলাটি পূর্বপরিকল্পিত এবং যেভাবে হামলা চালালে হতাহতের সংখ্যা সর্বোচ্চ হবে সেভাবেই হামলাটি চালানো হয়।

মস্কোর ওই হলে কনসার্টে উপস্থিত ছিলেন ৬ হাজার ২০০ জন মানুষ। হামলার সময় যে কনসার্ট চলছিল, সেটির টিকিটও বিক্রি হয়েছে ৬ হাজার ২০০টি। রাশিয়ার জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের কনসার্ট চলছিল সেখানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!