বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেঙ্গালুরুর জয়ের রাতে কোহলির ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরও একটাবার দেখা গেল রানতাড়ায় বিরাট কোহলি ঠিক কতখানি কার্যকর। ভারতের নীলে সবসময় খেলেছেন ওয়ানডাউনে কিংবা চার নম্বর স্থানে। আইপিএলে তিনি পুরোদস্তুর ওপেনার। কথা হচ্ছিল, দীর্ঘদিন টি-টোয়েন্টির বাইরে থাকায়, বিশ্বকাপে হয়ত দেখা যাবে না কোহলিকে। প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে না পারার পর, সেই প্রশ্নও হয়ত জেগেছে অনেকের মনে।

কিন্তু, নামটাই যখন বিরাট কোহলি, তাকে সমীকরণের বাইরে ফেলবে এমন সাধ্য কার! পাঞ্জাব কিংসের ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলের বাকিরা যখন ধুঁকছেন, তখন কোহলি খেললেন মনে রাখার মতো এক ইনিংস। ৪৯ বলে ৭৭ রান করে আউট হলেও দলকে জয়ের ভিত্তিটা ঠিকই দিয়ে গেলেন বিরাট।

তবে ৭৭ রানে আউট হওয়া এই ইনিংসটাই কোহলিকে এনে দিলো অন্যরকম এক সেঞ্চুরির স্বাদ। ক্রিকেট বিশ্বে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে অর্ধশতকের সেঞ্চুরি করেছেন তিনি। গতকাল পাঞ্জাবের বিপক্ষে ফিফটির মধ্য দিয়ে ২০ ওভারের ক্রিকেটে ১০০টি অর্ধশতকের ইনিংস খেললেন তিনি। যে তালিকায় পেছনে ফেলেছেন পাকিস্তানের বাবর আজমকেও।

টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১১০টি অর্ধশতকের ইনিংস। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০ ওভারের ক্রিকেটে ১০৯ বার ফিফটি হাঁকিয়েছেন এই অজি ব্যাটার। এই দু’জনের পর তৃতীয় স্থানে থাকলেন কোহলি।

সোমবারের আগে পর্যন্ত এই তালিকায় কোহলির সঙ্গে যৌথ ভাবে তৃতীয় স্থানে ছিলেন বাবর। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের এই ব্যাটারের ৯৯টি অর্ধশতরান রয়েছে। এ দিন অবশ্য চতুর্থ স্থানে চলে গেলেন তিনি। পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ৯৮টি অর্ধশতরান করেছেন।

এই তালিকায় অবধারিতভাবেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে ৮১টি অর্ধশতরানে ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। ৭১ বার অর্ধশতক হাঁকিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০