বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ মার্চ ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন

সুলতান শাহাজান, শ্যামনগর: সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পাইপলাইনের মাধ্যমে খাবার পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বেসরকারি সংস্থা লিডার্সের উদ্যোগে দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজের অর্থায়নে উপজেলার উত্তর কদমতলায় নির্মিত পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এস.এম আতাউল হক দোলন বলেন, উপকূলীয় এই লবণাক্ত এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে সরকার-বেসরকারি পর্যায়ে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু বেশির ভাগ উদ্যোগ বৃষ্টির পানির উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ একটি যুগোপযোগী উদ্যোগ। এতে পাঁচ কিলোমিটার এলাকার মানুষ সুপেয় পানি পাবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ এর এইচটুও প্রকল্পের ম্যানেজার মোঃ সাউদুজ্জামান পুলক, লিডার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সুন্দরবন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০