বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকৃতি ও জীবন ক্লাবের যৌথসভা: সকলের প্রতি পরিবেশ সংরক্ষণে কাজ করার আহবান

ডেস্ক রিপোর্ট: প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা জেলা ইউনিটের উপদেষ্টা পরিষদ ও সদস্যদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা জেলা ইউনিটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ।

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা জেলা ইউনিটের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর ড. দিলারা বেগম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, অধ্যাপক পবিত্র মোহন দাস, উচীদীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ইউনিটের সদস্য লেখক সুহৃদ সরদার, সাংবাদিক আহসানুর রহমান রাজীব, কবি স ম তুহিন, অ্যাড. মুনির উদ্দীন, লেখক মুনিরুজ্জামান মুন্না, সাংবাদিক আব্দুস সামাদ প্রমুখ।

সভায় বলা হয়, প্রকৃতি ও জীবন ক্লাব পরিবেশ সংরক্ষণের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছে। এজন্য দ্রুততম সময়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ৩০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। একই সাথে আগামী মে মাসে বৃহৎ পরিসরে বৃক্ষ রোপণ কর্মসূচি পরিচালিত হবে।

সভায় বেঁচে থাকার প্রয়োজনে নিজ নিজ স্থান থেকে সকলকে পরিবেশ সংরক্ষণে কাজ করার আহবান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০