বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ জুলাই ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবার জয় পেলেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমন্সের নির্বাচনে ২৩ হাজার ৪৩২টি ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। শতকরা হিসেবে ৪৮ দশমিক ৩ শতাংশ পেয়েছেন তিনি। টিউলিপ জাতির জনকের ছোটো মেয়ে শেখ রেহানার কনিষ্ঠ সন্তান।

রাজধানী লন্ডনের হ্যাম্পস্টেড-কিলবার্ন আসনে প্রার্থী হয়েছিলেন টিউলিপ। নির্বাচনী ফলাফল থেকে জানা গেছে, নিটকতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামসের থেকে ৮ হাজার ৪৬২টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

২০১৫ সালে প্রথম হ্যাম্পস্টেড-কিলবার্ন আসনের প্রার্থী হয়ে বিজয়ী হন টিউলিপ। সেবারই প্রথম হাউস অব কমন্সে তার প্রবেশ ঘটে। তারপর ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনেও এই আসন থেকে জয় পান তিনি। ওই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী ১ হাজার রাজনীতিবিদের তালিকায় তার নামও উঠেছিল।

এ সময়েই মূলত লেবার পার্টিতে তার গুরুত্ব বাড়তে থাকে। বর্তমানে তিনি লেবার পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু, নারী এবং অর্থ বিষয়ক সম্পাদক।

এদিকে, লেবার পার্টির অপর বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুপা হকও তার ইলিং সেন্ট্রাল-অ্যাকটন আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেমস উইন্ডসরকে ৮ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। তার মোট ভোটের সংখ্যা ২২ হাজার ৩৪০ বা শতকরা হিসেবে ৪৬ দশমিক ৮ শতাংশ।

রুপা হক ইলিং সেন্ট্রাল-অ্যাকটন আসনে প্রথম জয় পেয়েছিলেন ২০১৫ সালে। তারপর ২০১৯ সালেও বিজয়ী হয়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস পাচারকালে আটক ২

মেহেরপুরে একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমান-ফরহাদ-জবিউল্লাহ

মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

শোকাবহ ১৫ আগস্ট আজ/বাংলাদেশের স্থপতিকে হত্যার ৫১ বছর

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১০

বুশরাগ্রুপে নিজের ৪ লাখ টাকা, তবু নিজ সন্তানের হাসপাতালের বিল দিতে ধার!

১১

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

১২

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

১৩

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

১৪

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

১৫

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১৬

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

১৭

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৮

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

১৯

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

২০
error: Content is protected !!