বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৩১ মার্চ ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল কৃষকের

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ধানক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রসুল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুরের ধোপারঘের নামক বিলে এই ঘটনা ঘটে।

গোলাম রসুল উপজেলার চাঁদপুর গ্রামের আজিজার রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, গত কয়েক বছর যাবৎ বাড়ির পাশে ধোপারঘের নামক বিলে মৎস্যঘের ও ধানচাষ করতেন গোলাম রসুল। সম্প্রতি গোলাম রসুলের ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় শনিবার ধানক্ষেতের চারপাশে বৈদ্যুতিক লাইনের তার বিছিয়ে ফাঁদ পাতেন তিনি। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে ধানক্ষেতে গিয়েছিলেন গোলাম রসুল। সেসময় লোডশেডিং চলায় মেইন সুইচ বন্ধ না করেই আগের দিন ধানক্ষেতের চারপাশে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের তার নিজ হাতেই তুলছিলেন তিনি। একপর্যায়ে হঠাৎ করেই বিদ্যুৎ লাইনটি চালু হলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গোলাম রসুল। কিছুক্ষণের মধ্যে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা গোলাম রসুলকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকাল ১০টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে কৃষক গোলাম রসুলের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

১০

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১১

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১২

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১৩

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৪

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৬

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৭

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৮

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705