বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১ এপ্রিল ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতার দিনে শেষ সেশনে টাইগার দুই পেসারের তোপ

ডেস্ক রিপোর্ট: প্রথম ইনিংসটাই কি সব কিছু শেষ করে দিলো বাংলাদেশের? ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর তৃতীয় দিনের শেষ সেশনে বল হাতে আগুন ঝরিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ আর খালেদ আহমেদ। তবু চট্টগ্রাম টেস্টে কোণঠাসা বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে লঙ্কানদের লিড ৪৫৫ রানের। ৬ উইকেটে ১০২ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারী দল। অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৯ আর প্রভাত জয়সুরিয়া ৩ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে ৩৫৩ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলোঅন করায়নি শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমেছে আবার। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে টাইগার দুই পেসারে তোপের মুখে পড়েছে লঙ্কানরা।

দ্বিতীয় ইনিংসে বল হাতে আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ। ৭৮ রানেই শ্রীলঙ্কা ৫ উইকেট হারায়, এর মধ্যে ৪টি উইকেটই ছিল হাসান মাহমুদের।

লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে বোল্ড করে শুরুটা করেন হাসান মাহমুদ। এরপর কুশল মেন্ডিসকে বোল্ড করেন খালেদ আহমেদ। এরপর টানা ৩ ওভারে শিকার করেন হাসান মাহমুদ।

ওপেনার নিশান মাদুশকাকে (৩৪) মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান হাসান। পরের ওভারে এসে দিনেশ চান্দিমালকে (৯) শাহাদাত হোসেনের তালুবন্দি করেন এই ডানহাতি পেসার। নিজের পরের ওভারে এসে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে (১)। লঙ্কান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান হাসান।

দিনের শেষ উইকেটটি শিকার খালেদ আহমেদের। কামিন্দু মেন্ডিসের (৯) ব্যাটে বল লেগে উইকেটরক্ষক লিটন ক্যাচ নিলেও আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন অধিনায়ক শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে স্পর্শ করেছে।

এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড়ের জবাবে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জাকির হাসান ৫৪ আর মুমিনুল হক করেন ৩৩ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705