বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিল্পকলায় ৩ দিনব্যাপী সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ৯টায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শিশু কিশোর ও যুবকদের নিয়ে সঙ্গীত ও নৃত্যদলের প্রযোজনা নির্মাণ কর্মসূচি “আমরা সবাই মঞ্চকুঁড়ি নট নন্দনে ফুটবো” প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় সাতক্ষীরা জেলা একাডেমির সাধারণ সম্পাদক শেক মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্মেষা। এসময় বক্তব্য রাখেন নৃত্য প্রশিক্ষক এস কে জাহিদ, ইউসর এলাহি প্রিয়তি, সঙ্গীত প্রশিক্ষক তালবিদা আলী মিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরা জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক শহিদুল ইসলাম, শ্যামল কুমার, তবলা প্রশিক্ষক বিশ্বজিৎ সাহা, নয়ন ভট্টাচার্য, নৃত্য প্রশিক্ষক নাহিদা পারভীন পান্না প্রমুখ।

তিন দিনব্যাপী সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ১৫০ প্রশিক্ষণার্থী শিশু, কিশোর ও যুবক অংশ গ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০