বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ এপ্রিল ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সভায় এই গ্রুপ গঠন করা হয়।

সভায় সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক পবিত্র মোহন দাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কহিনুর ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এস এ এম আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংস্কৃতিক কর্মী স ম তুহিন, দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির প্রমুখ।

সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জোবেদ। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির লক্ষ্যেই এই গ্রুপ গঠনের মূল উদ্দেশ্য।

সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কাজী আকতার হোসেন ও ফরিদা আক্তার বিউটিকে অ্যাম্বাসেডর এবং অধ্যক্ষ পবিত্র মোহন দাশকে কো-অর্ডিনেটর করে ত্রিশ সদস্য বিশিষ্ট পিএফজি প্ল্যাটফর্ম গঠন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!