বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৪, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের সিনেমা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ একের পর এক ঘুরছে আন্তর্জাতিক নানান চলচ্চিত্র উৎসবে। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি উৎসবেও জায়গা করে নেয় মেহজাবীনের ‘সাবা’। মাকসুদ হোসেনের পরিচালনায় নির্মিত এই ছবির নতুন গন্তব্য এখন সৌদি আরব।

জানা গেছে, দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। তার মধ্যে রয়েছে মেহজাবীনের ‘সাবা’।

সৌদি আরবের জেদ্দায় উৎসবটি চলবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

‘সাবা’র সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি। পরে সেই খবর নিজের ফেসবুক থেকে অনুরাগীদের জানান মেহজাবীন।

উল্লেখ্য, ২০১৮ সালে নাটক-সিনেমা থেকে সাড়ে তিন দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌদি আরবের সিনেমা হলগুলোতে ক্রমাগত বাড়ছে দর্শকের ঢল। সিনেমার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। তিন বছর ধরে আয়োজন করা হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সারা বিশ্বের খ্যাতিমান নির্মাতারা তাদের সিনেমা নিয়ে আসছেন উৎসবে।

তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হলেও ‘সাবা’ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০