বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কটল্যান্ডকে বিদায় করে অবিশ্বাস্যভাবে বিশ্বকাপে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ আগেই ঘরের মাঠের দর্শকদের সামনে জিম্বাবুয়ের স্বপ্ন ভাঙে স্কটল্যান্ড। নেদারল্যান্ডস ম্যাচের আগে বিশ্বকাপ দৌড়ে এগিয়ে ছিল তারাই। হারলেও বিশ্বকাপের ছাড়পত্র পাওয়ার সুযোগ থাকতো, যদি কম ব্যবধানে হারতো।

কিন্তু অঙ্কের যাবতীয় হিসাব পাল্টে দিলেন নেদারল্যান্ডসের বেস ডি লিড। তার দাপুটে বোলিং এবং ঝোড়ো ব্যাটিংয়ের হাত ধরেই রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেলো কমলা ব্রিগেড। স্কটিশদের সঙ্গে তাদের পয়েন্ট সমান। ৬ করেই পয়েন্ট দুই দলের। কিন্তু রানরেটে এগিয়ে থাকার সুবাদে বাজিমাত করলো ডাচরা।

শুধু বিশ্বকাপ নিশ্চিত করা নয়, ইতিহাসও লিখে ফেললো নেদারল্যান্ডস। ২০২৩ বিশ্বকাপে আইসিসির একমাত্র সহযোগী সদস্য হিসেবে খেলবে ডাচরা। শেষবার তারা ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল ২০১১ সালে। কাকতালীয়ভাবে সে আসরও ছিল ভারতে।

২৭৮ তাড়া করতে নেমে ৪৩ বল বাকি থাকতে ৪ উইকেটের জয়। পুরো কৃতিত্বই বেস ডি লিডের। ৫২ রানে ৫ উইকেট নেওয়ার পর ৯২ বলে ১২৩ রানের ইনিংস। কী অতিমানবীয় পারফরম্যান্সই না দেখালেন এই অলরাউন্ডার!

বুলাওয়েতে বৃহস্পতিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল স্কটল্যান্ড। শুরুতেই তারা ধাক্কা খায়। প্রথম ওভারেই ম্যাথু ক্রসের (০) উইকেট হারিয়ে বসে স্কটিশরা। তবে আর এক ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে নিয়ে তিনে নেমে ব্রেন্ডন ম্যাকমুলেন দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ম্যাকব্র্যাইড ৩৮ বলে ৩২ করে আউট হয়ে যান।

এরপর চারে নেমে জর্জ মুন্সিও (৯) ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তবে রিচি বেরিংটনকে নিয়ে ২০০ পার করিয়ে দেন ম্যাকমুলেন। ম্যাকমুলেন দুরন্ত সেঞ্চুরি হাঁকান। ১১০ বলে ১০৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। যে ইনিংসে ১১টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

চতুর্থ উইকেটে রিচি বেরিংটন আর ম্যাকমুলেন ১৩৭ রান যোগ করেন। ৮৪ বলে ৬৪ রান করেন স্কটিশ অধিনায়ক বেরিংটন। এছাড়া টমাস ম্যাকিন্টোশ ২৮ বলে খেলেন অপরাজিত ৩৮ রানের ইনিংস। সবমিলিয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটিশরা।

জবাবে নেদারল্যান্ডস রান তাড়ায় শুরুতে একটু নড়বড় করছিল। তবে বেস ডি লিডের ঝড়ে স্কটিশদের বিশ্বকাপে খেলার আশা একেবারে ধুয়েমুছে গেলো।

চারে নেমে ৯২ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডি লিড। হাঁকান সাতটি চার, ৫টি ছক্কা। তার হাত ধরেই জয়ের ভিত মজবুত করে নেদারল্যান্ডস।

ওপেন করতে নেমে বিক্রমজিৎ সিং ৪৯ বলে ৪০ করেন। এছাড়া সাকিব জুলফিকার ৩২ বলে অপরাজিত ৩৩, অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ২৩ বলে ২৫ রান করেন। ৩৪ বলে ২০ রান আসে ম্যাক্স ও’দাউদের ব্যাট থেকে।

৪২.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে নেদারল্যান্ডস। ৪ উইকেটে তারা জয় ছিনিয়ে নেয়। স্কটল্যান্ডের মাইকেল লিস্ক ২ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন ম্যাকমুলেন, মার্ক ওয়াট এবং ক্রিস গ্রিভস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০