বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৩, ৯:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আগামী ৩ আগস্ট তাকে ফেডারেল আদালতে ডাকা হয়েছে।

এ নিয়ে তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন তিনি। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণা করার ষড়যন্ত্র, সাক্ষীর সঙ্গে টেম্পারিং এবং নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ চারটি অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। স্থানীয় সময় মঙ্গলবার (১ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার অভিযোগপত্রটি দাখিল করেন তিনি।

অভিযোগে বলা হয়, ‘নির্বাচনে পরাজিত হওয়ার পরও, পরাজিত প্রার্থী (ট্রাম্প) ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। তাই ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাসের বেশি সময় পর তিনি এই বলে মিথ্যা ছড়িয়েছিলেন যে, নির্বাচনের ফলাফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন। ’

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালান।

এর আগে, গত মার্চ ও জুনে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। এর মধ্যে মার্চে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। আর জুনে যুক্তরাষ্ট্রের ‘সরকারি গোপন নথি’ নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!