বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ জুলাই ২০২৪, ৯:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজাযুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এতে এরই মধ্যে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। সেখানে গাজা ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে অসহযোগিতা করছে নেতানিহুর সরকার।

মার্কিন সরকার যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে বলেও উল্লেখ করেছেন বাইডেন। বর্তমান প্রস্তাবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই রাজি। তবে আলোচনার পর্যায়ে কিছু জটিলতা রয়েছে।

বাইডেন বলেন, এখনো অনেক সমস্যা রয়েছে। কিন্তু আমরা সমাধানের চেষ্টা করছি। বিষয়টি ইতিবাচক রয়েছে এবং চুক্তি কার্যকর করার ক্ষেত্রে আমি বদ্ধপরিকর। তাছাড়া এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই মন্তব্য করেন।

তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি বাহিনীর বেসামরিক নাগরিকদের নৃশংস হত্যা, হাসপাতাল ও ত্রাণ সেন্টারে হামলার বিষয়টিও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০