বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ এপ্রিল ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু, আটক ৪

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা এস.এম আলী আকবরের (৭৫) মৃত্যু হয়েছে। এসময় নিহতের ছেলে রওশন আলম (৪২) আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আলী আকবরের ভাতিজা শহিদুল ইসলাম, তার স্ত্রী কুলসুম ও দুই ভাই মনিরুল ও মেহেদীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ভূরুলিয়া নাকবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

নিহতের ছেলে রওশন আলম জানান, শুকিয়ে যাওয়া বোরো ক্ষেতে যৌথ মালিকানার পুকুর থেকে বুধবার বিকালে তার পিতা শ্যালো মেশিনের সাহায্যে পানি দিচ্ছিলেন। এসময় তার তিন চাচাত ভাই ও তাদের স্ত্রী সন্তানরা এসে পানি তোলার কাজে বাঁধা সৃষ্টি করে। একপর্যায়ে তার পিতা জোরপূর্বক পানি তোলার চেষ্টা করলে তাকে লাঠি দিয়ে এলাপাতাড়ি মারপিট করা হয়। এসময় চাচাত ভাই শহিদুল হাতে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার পিতা মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রায়ই সময়ে শহিদুল ও মনিরুলরা তাদের উপর চড়াও হয় জানিয়ে তিনি এঘটনায় হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডা. শাকির হোসেন জানান, আলী আকবরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিহতের ছেলে পিতাকে হত্যার ঘটনায় মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!