বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ জুন ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাকরি দেওয়ার নামে ৭০ লক্ষ টাকা আত্মসাৎ: প্রতারক শাহরিয়ার চৌধুরী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ব্যাংকে ও ফুড অফিসে চাকরি দেওয়ার নাম করে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহরিয়ার চৌধুরী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

বুধবার (২১ জুন) ভোর রাতে চুয়াডাঙ্গা জেলা শহরের আসমা গেস্ট হাউজ থেকে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল।

এর আগে গত ২৭ মে তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মৃত মোহাম্মাদ রাহাতুল্লাহ গাইনের ছেলে আসাদুর রহমান বাদী হয়ে সদর থানায় প্রতারণার মামলা দায়ের করেন।

প্রতারক শাহরিয়ার চৌধুরী (৪২) কুমিল্লা সদর থানার বিজয়পুর গ্রামের শাহ আলম চৌধুরীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় আসাদুর রহমানের সাথে শাহরিয়ার চৌধুরীর আলাপ হয়। এই আলাপের সূত্র ধরে পরিচয়ের এক পর্যায়ে শাহরিয়ার চৌধুরী তাকে বলে তার বিদেশে লোক পাঠানো ও দেশে চাকরি দেওয়ার ক্ষেত্রে ভালো যোগাযোগ আছে।

এরপর শাহরিয়ার চৌধুরীর সাথে কথা হলে আসাদুর রহমানের আত্মীয় মোঃ আব্দুর রাজ্জাককে আই.এফ.আই.সি ব্যাংকে, সাদ্দাম হোসেন, মোমিনুল ইসলাম ও সাইফুল ইসলামকে ফুড অফিসে চাকরি দেবে এবং শাহীনুর, নাজমুছ আহসান, শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে সৌদি আরবে পাঠাবে বলে প্রস্তাব দেয়।

তার প্রস্তাবে রাজি হওয়ার পর ২০২২ সালের ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর প্রাইমারি স্কুলের সামনের একটি বাড়িতে বসে আসাদুর রহমানের কাছ থেকে শাহরিয়ার চৌধুরী এককালিন ৭০ লক্ষ টাকা গ্রহণ করে। টাকা নেওয়ার পর আসামি ১০০ টাকার দু’টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে উল্লিখিতদের বিদেশে পাঠাতে না পারলে এবং চাকরি দিতে না পারলে সমুদয় টাকা ফেরত দেবে বলে অঙ্গীকার করে। এসময় মৌখিকভাবে তিনি তিন মাসের সময় নেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাদের স্ট্যাম্পের শর্ত অনুযায়ী চাকরি দিতে না পারায় এবং বিদেশে পাঠাতে না পারায় টাকা ফেরত চাইলে তিনি ঘুরাতে থাকেন এবং বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করেন। একপর্যায় টাকা ফেরত দেবে না বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

এঘটনায় আসাদুর রহমান বাদী হয়ে প্রতারক শাহরিয়ার চৌধুরীকে প্রধান আসামি করে ২৭ মে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জুন) ভোর রাতে চুয়াডাঙ্গা শহরের আসমা গেস্ট হাউজে অভিযান চালিয়ে এক নারীসহ প্রতারক শাহরিয়ার চৌধুরীকে গ্রেফতার করেন। পরে ওই নারীকে ছেড়ে দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১০

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১১

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১২

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১৩

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১৪

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১৫

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১৬

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৭

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৮

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৯

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

২০
error: Content is protected !!