বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ মে ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২৬ দেশে যেতে বাংলাদেশিদের সনদ সত্যায়নের জটিলতা কাটছে

ডেস্ক রিপোর্ট: ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর ১২৬টি দেশে যেতে সনদ সত্যায়নের জটিলতা কাটাতে একটি কনভেনশনের আওতায় যাওয়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২০ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, অ্যাপোস্টাইল কনভেনশন-১৯৬১ এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার বিষয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। এই কনভেনশনের সদস্য ১২৬টি দেশ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের ছাত্ররা বা কোনও ব্যক্তি যখন বিদেশে যান তখন অনেক ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়। শিক্ষাসংক্রান্ত সনদ হলে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হয়। এরপর যে দেশে যাবে সেই দেশের দূতাবাস থেকে সত্যায়িত করতে হয়, এরপর তা ওই দেশে কার্যকর হয়।

তিনি বলেন, যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, দিল্লিতে গিয়ে ওইসব দেশের দূতাবাসে সনদ জমা দিয়ে সত্যায়িত করতে হয়। এতে বিরাট জটিলতার মধ্যে পড়তে হয়। সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কনভেনশনের সদস্য রাষ্ট্রগুলোর নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী সত্যায়িত করে দিলে এরপর আর ওই দেশের দূতাবাসে গিয়ে সত্যায়িত করতে হয় না।

তিনি আরও বলেন, এই কনভেনশনে বাংলাদেশ এতদিন সদস্য না থাকায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। মন্ত্রিসভা খুবই ইতিবাচকভাবে এটি গ্রহণ করেছে। এতে স্বাক্ষর করলে ইউরোপ-আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে এখন যে ভোগান্তি হয় সেটি আর হবে না এবং ব্যয় সাশ্রয় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

১

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

২

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৩

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৪

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৫

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৬

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৭

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৮

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

৯

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১১

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১২

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৩

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৪

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৫

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৬

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৭

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৮

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

২০