বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে কলকাতা থেকে ফিরে আসা যাত্রীবাহী বাসে হামলা

ডেস্ক রিপোর্ট: যশোরে কলকাতা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাসে হামলা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ধঁলগা রাস্তার মোড় নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এতে কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ডি এন চ্যাটার্জি। তিনি অ্যাসোসিয়েট বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা রুটের একটি বাস কলকাতা থেকে ঢাকায় ফিরছিল। পথিমধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ধঁলগা এলাকায় দুর্বৃত্তরা ইট মেরে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় গাড়ির ভাঙা কাঁচের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গাড়িতে বাইরে থেকে ছোট ইট বা পাথরের টুকরা ছোড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের গ্লাস ভেঙে যাত্রীর গায়ে পড়তে পারে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে এটি নাশকতা কিনা এখনো নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০