বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত‍্যু

মোঃ ওসমান গনি, বেনাপোল, (যশোর): যশোরের শার্শায় সাপের কামড়ে শাহারা (১১) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত‍্যু হয়েছে।

নিহত শাহারা গোড়পাড়া গ্রামের নাসির উদ্দীন টিপুর মেয়ে এবং গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

শাহারার বাবা নাসির উদ্দীন বলেন, আমি আমার ছেলে ও স্ত্রীকে নিয়ে বেনাপোলে থাকি। শাহারা গ্রামে তার দাদির কাছে থেকে পড়াশোনা করে। সোমবার দিবাগত রাতে শাহারা ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে হঠাৎ শাহারা তার দাদিকে বলে তাকে কিসে যেন কামড়িয়েছে। তখন আমি ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে দেখি ফ্রিজের পাশে একটি সাপ। তখনই নিশ্চিত হয়ে সাপটি মেরে ফেলা হয়। তারপর দ্রুত কবিরাজ ডেকে আনি এবং কবিরাজ ঝাড়ফুক করেন। শাহারার অবস্থার অবনতি হলে কবিরাজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। তারপর ভোর ৫টার দিকে সাহারাকে যশোর ২৫০ শয‍্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব‍্যরত চিকিৎসক শাহারাকে চিকিৎসা দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় শাহারা মৃত‍্যুবরণ করে।

শাহারার এমন অকাল মৃত‍্যুত‍ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

লিওনেল মেসির বাবা আর নেই

১০

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১১

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৩

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৪

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৫

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৬

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৭

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৮

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

১৯

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

২০
error: Content is protected !!