বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহ: কয়রায় বৃষ্টি প্রার্থনা করে ইসতেশকার নামাজ

কয়রা (খুলনা) প্রতিনিধি: প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। গভীর নলকূপ কিংবা পুকুরেও মিলছে না সুপেয় খাবার পানি। এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। এমন সংকটময় মুহূর্তে বৃষ্টির আশায় খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ হাইস্কুলের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতেশকার) আদায় করেছেন কয়রাবাসী ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় কয়রা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে মসজিদে আবু বকর সংলগ্ন মদিনাবাদ হাইস্কুলের মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে কয়রা উপজেলার সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

ইমাম পরিষদের জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওঃ মনিরুজ্জামানের পরিচালনায় নামাজে ইমামতি করেন মাওঃ হাবিবুল্লাহ বাহার। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. মোঃ নেয়ামাতুল্লাহ।

এ বিষয়ে ইমাম হাবিবুল্লাহ বাহার বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতেশকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০