বাংলাদেশ, শনিবার, ১৬ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৭ এপ্রিল ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একদিনে ১০ বার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে শনিবার মধ্যরাতের পর ১০ বার ভূমিকম্প আঘাত হেনেছে। সবচেয়ে শক্তিশালী আঘাতের মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কবার্তা পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছে দ্বীপ এ দেশটির আবহাওয়া প্রশাসন।

এএফপির একজন সাংবাদিক বলেছেন, সম্প্রতি দ্বীপ এ দেশটি ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে। রাত ২টা ২১ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্পের গভীরতা ছিল ২৪.৯ কিলোমিটার। উপকূলে এর সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ১।

এর আগে কয়েক দফা ছোট আকারের ভূমিকম্প আঘাত হানে। এছাড়া পূর্ব উপকূলের হুয়ালিয়েন সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মধ্যরাত ২টা ৪৯ মিনিটে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৯ কিলোমিটার।

তাইওয়ানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার মধ্যরাতের পর বিভিন্ন মাত্রার মোট দশটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

দেশটির জাতীয় ফায়ার এজেন্সি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সপ্তাহের শুরুতে তাইওয়ানের পূবাঞ্চলীয় হুয়ালিয়েনে ৬. ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সরকার বলেছে দুই সপ্তাহেরও বেশি সময় আগে দ্বীপটিতে ৭.৪ মাত্রার ভূমিকম্পে দেশটি কেঁপে উঠেছিল, যা ২৫ বছরের মধ্যে ছিল সবচেয়ে শক্তিশালী।

ভূমিকম্পের পর ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়। ওই ভূমিকম্পে হুয়ালিয়েন শহরের আশপাশের সড়ক ও ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আব্দুর রহমানের

স্বাধীনতা ঘোষণা না করতে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প

বেড়িবাঁধে ‘বক্সকল-নাইন্টি পাইপের’ দাপট, বাড়ছে ভাঙন ঝুঁকি

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাতক্ষীরায় ছাত্রদলের আনন্দ মিছিল

শ্যামনগরে ঘূর্ণায়মান চড়ক পূজায় হাজারো মানুষের ঢল

মিঠু খানের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময়

তালার জেঠুয়া ঘের খাল ও দুধের খাল খনন শুরু

পাইকগাছায় সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার ঝুঁকি

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ (দেখুন ভিডিও)

১০

ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

১১

হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

১২

অমিতের মাঝে নিজের ছায়া দেখছেন মুশফিক

১৩

বাজারে সাতক্ষীরার হিমসাগর

১৪

বনদস্যু করিম শরীফ বাহিনীর ৩ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক

১৫

সুন্দরবন থেকে ৮ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

১৬

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

১৭

শ্যামনগরে বারোমাসি সজিনা চাষ বিষয়ক প্রশিক্ষণ

১৮

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের সৌজন্য সাক্ষাৎ

১৯

শার্শায় বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

২০
error: Content is protected !!