বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ

গত ২৮ এপ্রিল ২০২৪ তারিখে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতক্ষীরা জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নিখাদ খবর পত্রিকার সম্পাদক আ.হ.ম. তারেক উদ্দীন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর ইসলাম জিয়া, জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কতিপয় পত্রিকায় মিথ্যা মনগড়া ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।

অনুরূপভাবে গত ৩০ শে এপ্রিল একজন নির্বাচন কমিশনারের সাতক্ষীরায় আগমনকালে ডিসি অফিস চত্বরে প্রেসব্রিফিং এর সময় কতিপয় সাংবাদিক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নিখাদ খবর পত্রিকার সম্পাদক আ.হ.ম. তারেক উদ্দীনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা মনগড়া ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন।

উল্লেখ্য, আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৩৮ জন প্রার্থী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীদের মধ্য থেকে কেউ রিটার্নিং কর্মকর্তার নিকট এ ধরনের কোন অভিযোগ করেছেন বলে আমরা শুনিনি।

তারপরও কতিপয় সাংবাদিক বিএনপি-জামায়াতের দলীয় কর্মীর মত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা বানোয়াট অভিযোগ করে জননেত্রী শেখ হাসিনার সরকারের অবাধ নিরপেক্ষ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।

বিগত ২০১৩/১৪ সালে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতায় ১৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত, শত শত নেতাকর্মী আহত, বহু মানুষের বাড়ি-ঘর, দোকান-পাটে অগ্নিসংযোগ, রাস্তা-ঘাট ব্রীজ কালভার্ট ভেঙে ফেলার সময়ও আমরা কতিপয় সাংবাদিককে তাদের ক্যামেরার ব্যাগ হতে মিছিলের ব্যানার বিএনপি-জামায়াতের সেইসব সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার কথা শুনেছি এবং এসব অভিযোগে গ্রেপ্তারও হতে দেখেছি।

আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন সাংবাদিকের এ ধরনের তৎপরতা সেই ঘটনারই পুনরাবৃত্তি বলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ মনে করে।

আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কোন কোন সাংবাদিকের এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!