
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সর্বসম্মতিক্রমে দেশের কণ্ঠ’র সাতক্ষীরা প্রতিনিধি এস. এম. মহিদার রহমান সভাপতি এবং হৃদয় বার্তা’র সম্পাদক জি. এম. মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সাতক্ষীরা শহরের মুক্ত স্বাধীন প্লাজায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল কালাম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন (কালের কণ্ঠ), সহ-সভাপতি মীর আবু বকর (আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন (লাখো কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এস. এম. রবিউল ইসলাম (আমাদের বসুন্ধরা), অর্থ সম্পাদক শেখ হাসান গফুর (নবচেতনা), দপ্তর সম্পাদক জি. এম. সোহরাব হোসেন (অনির্বাণ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী মুক্তাদা হৃদয় (কালের কণ্ঠ মাল্টিমিডিয়া) এবং নির্বাহী সদস্য শাহাজান আলী মিটন (জবাবদিহি), সাইফুল আযম খান মামুন (প্রজন্ম একাত্তর) ও হাফিজুর রহমান (সংবাদ সংযোগ)। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন