বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুলাই ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট: ‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরার তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে ও তালা উপজেলা প্রশাসন ও তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের স্বপ্নের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে দুর্নীতির বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের এই নতুন প্রজন্মকে সততার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে দুর্নীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান প্রমুখ । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি বিএম জুলফিকার রায়হান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রহিমা খাতুন, এস এম নাহিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জিএম শাওন ও ইউআরসি ইন্সটাক্টর ইমান উদ্দীন প্রমুখ।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘দেশের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি’। প্রতিযোগিতার ফাইনালে পক্ষে অংশ নেয় সমকাল মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে অংশ নেয় কুমিরা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। যুক্তি তর্ক উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিরা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন বিজয়ী দলের বক্তা রিয়া ঘোষ।

রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় তালা উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

১০

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

১১

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

১২

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

১৩

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

১৪

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

১৫

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

১৬

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

১৭

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

১৮

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১৯

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

২০
error: Content is protected !!