বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুলাই ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধের সফলতা উদযাপনও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার হাদীপুর নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং দেবহাটা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, চাইল্ড লেবার (সিএল) কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, সিবিও কমিটির সভাপতি রবিউল ইসলাম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্যে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সকল শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

সিডিও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিও আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জোৎস্না বালা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রতিটি শিশুর বিদ্যালয়ে ভর্তি এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে নওয়াপাড়া ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে বঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয় এবং এ উপলক্ষে স্মারক ফলক উন্মোচন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১০

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১১

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১২

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৩

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৪

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৫

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৬

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৭

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৮

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

১৯

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

২০
error: Content is protected !!