বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ে সিরিজের দল নির্বাচনে যে ব্যাখ্যা দিলেন হান্নান সরকার

ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল রোববার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ জনের স্কোয়াডে আছেন ৩ ওপেনার লিটন দাস, তানজিদ তামিম ও পারভেজ ইমন। মিডল অর্ডার হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব ও জাকের আলী অনিক।

সব মিলিয়ে ৮ ব্যাটার, ৪ পেসারের (তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দীন) সঙ্গে স্কোয়াডে আছেন আরও ৩ স্পিনার শেখ মেহেদি, তানভির ইসলাম ও রিশাদ হোসেন।

এই ১৫ জনের মধ্যে অনেকেই অটো চয়েজ। তারপরও তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন ধ্রব এবং সাইফউদ্দীনকে কেন বিবেচনায় আনা হলো, তা জানতে কৌতুহল আছে অনেকেরই।

নির্বাচক কমিটির পক্ষে সেই কারণ ব্যাখ্যা করেছেন হান্নান সরকার। এই নির্বাচকের ব্যাখ্যা করে বলেন, ‘আপনারা যদি স্কোয়াডটা দেখেন, তাহলে দেখবেন ৩ ওপেনার ও ৫ মিডল-অর্ডার ব্যাটার আছেন। সব মিলিয়ে ৮ ব্যাটার ও ৩ স্পিনার আছেন দলে। স্পিনে আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। ডানহাতি অফস্পিনার, বাঁহাতি স্পিনার; এর সঙ্গে ৪ পেসার রয়েছেন।’

হান্নান সরকার বোঝানোর চেষ্টা করেছেন যে, তারা সাইফউদ্দীনকে অলরাউন্ডার হিসেবে বিবেচনায় আনছেন।

তিনি বলেন, ‘সাইফউদ্দীনকে আমরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করি। জিম্বাবুয়ে সিরিজে তাকে সেভাবেই খেলানোর পরিকল্পনা রয়েছে। আফিফ হোসেনকে আমরা যুক্ত করেছি। যেহেতু সাকিব (সাকিব আল হাসান) প্রথম তিন ম্যাচে দলে নেই। সেখানে আমরা আফিফকে নিয়েছি। মিডল অর্ডারে বাকি ব্যাটারদের নিয়ে আলাদা করে বলার কিছু নেই। পেসারদের মধ্যে তানজিম সাকিবও রয়েছে। এছাড়া তাসকিন ও শরিফুল আছে।’

তিন ওপেনারের মধ্যে তানজিদ তামিমের এখনো অভিষেক হয়নি। এই বাঁহাতির অন্তর্ভূক্তির কারণ ব্যাখ্যা করে হান্নান বলেন, ‘তানজিদ তামিম খুবই প্রমিজিং এবং টি-টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের খেলা খেলতে হয় তার মধ্যে সে সামর্থ্যে আছে। সেখান থেকে তাকে আমরা যুক্ত করেছি।’

পারভেজ ইমনকে দলে নেওয়ার কারণ হিসেবে হান্নান বলেন, ‘একটা মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে ইমন। এর বাইরে তার খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ইমনকেও আমরা দলে যুক্ত করেছি।’

সৌম্য ১৭ জনের প্রাথমিক দলে ছিলেন। কিন্তু ১৫ জনের দলে জায়গা পাননি। কারণ কী? এই প্রশ্নের ব্যাখ্যা করে হান্নান সরকার বলেন, ‘চোটের কারণে প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি সৌম্যকে। মেডিকেল টিম থেকে পরবর্তী নির্দেশনা পেলে আমরা বুঝতে পারবো, সে কী অবস্থায় রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০