বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ আগস্ট ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় উন্নত টয়লেট ব্যবহারের হার বেড়েছে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উন্নত টয়লেট ব্যবহারের হার বেড়েছে। সম্প্রতি সমাপ্ত ওয়াশ এসডিজি প্রকল্পের আওতায় পরিচালিত জরিপে এ চিত্র দেখা গেছে।

বুধবার বেলা ১১টায় সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে জরিপকৃত এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্কুল, কমিউনিটি ক্লিনিক ও ওয়াশ উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে এসব তথ্য তুলে ধরা হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খলিশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাব্বির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল হক লিটু, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, তালা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার প্রমুখ। কর্মশালায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মনিটরিং ইভাল্যুয়েশন এন্ড লার্নিং অফিসার মোঃ শামসুর রহমান।

তথ্যানুযায়ী জানা গেছে, বেইজলাইন (২০১৮) জরিপে প্রাপ্ত ফলাফল থেকে এন্ডলাইন জরিপে উন্নত টয়লেট ব্যবহারের হার বেড়েছে ৪৬ শতাংশ। এছাড়া ওপেন ডেফিকেশন (খোলা জায়গায় মলত্যাগ) প্রায় শূন্যের ঘরে এসেছে। হাইজিন অনুশীলন বেড়েছে ৯% থেকে ৭৭% এ। এ জরিপে মোট ৪৯২ খানা, ৯ স্কুল, ০৩ কমিউনিটি ক্লিনিক অংশগ্রহণ করে। সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভা এবং সাতক্ষীরা সদর উপজেলার ৩টি ও তালা উপজেলার ৩টি ইউনিয়নের ৪৯২টি পরিবারকে এ জরিপের আওতায় নেওয়া হয়। ২০১৮ সালে প্রকল্পের শুরুতে পানি, স্যানিটেশন এবং হাইজিন সম্পর্কিত বিষয়ে জরিপ করা হয়েছিল এবং প্রকল্পের শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে শেষ জরিপে দেখা গেছে প্রায় প্রতিটি সূচকে পানি, স্যানিটেশন এবং হাইজিন এর পরিস্থিতি উন্নীত হয়েছে। তবে ব্যাকটেরিয়া দূষণ বেড়েছে।

হোপ ফর দ্য পুরেস্ট এর টাউন কো-অর্ডিনেটর মৃনাল কান্তি সরকারের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, প্র্যাকটিক্যাল একশন বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম সোহানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!