বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ মে ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার চাঁদখালীতে সরকারিভাবে করবস্থান নির্মাণের দাবি এলাকাবাসীর

oppo_0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সরকারি কবরস্থান না থাকায় ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। গুটি কয়েক মানুষের পারিবারিক কবরস্থান থাকলেও সাধারণ মানুষ ও গুচ্ছ গ্রামের বাসিন্দাদের জন্য সরকারি কোনো কবরস্থান না থাকায় শেষ যাত্রার ঠিকানা নিয়ে কষ্টে আছে মানুষ। আগামীতে সাধারণ মানুষ ও গুচ্ছ গ্রামের বাসিন্দাদের সমাহিত করা নিয়ে সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে, চাঁদখালী ইউনিয়নের ৫ ওয়ার্ডের সীমান্ত এলাকায় কপোতাক্ষ নদীর পলি জমে জেগে উঠেছে বিশাল একটি চর। এ চরেই সরকারিভাবে উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের জন্য কবরস্থান নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রবিবার বিকালে এলাকাবাসী ও গুচ্ছ গ্রামের বাসিন্দারা স্ব-শরীরে ওই জায়গায় উপস্থিত হয়ে কবরস্থানের দাবি তোলেন। ৩০ বছরের অধিক সময় ধরে গুচ্ছ গ্রামে বসবাসকারি মুজিবুর রহমান ও আকিল উদ্দীনসহ একাধিক ব্যক্তি জানান, এখানে কোন সরকারি কবরস্থান নেই। একটি সরকারি কবরস্থানের খুবই প্রয়োজন। তাই একটি কবরস্থানের জন্য সরকারের কাছে দাবি জানাই।

স্থানীয় বকতিয়ার রহমান গাজী, আলাম গাজী, রফিকুল ইসলাম গাজী, বেলাল হোসেন, মনু গাজী ও আসাদুল গাজীসহ একাধিক ব্যক্তি জানান, এখানে ২টি গুচ্ছ গ্রামে মোট ২২৬টি পরিবারসহ একালাবাসীর জন্য কোনো কবরস্থান নেই। একটি কবরস্থানের খুব প্রয়োজন।

এদিকে, কাওয়ালী মৌজায় বিআরএস ২৪৪ দাগে ১০৮, ৪০৬ ও ৪০৭ দাগে ৩ একর খাস জমি রয়েছে। তাই ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কথা চিন্তা করে ওই খাস জমিতে একটি স্থায়ী করবস্থান নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান তারা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, চাঁদখালী ইউনিয়নের ৩টি ওয়ার্ডের এলাকাবাসীসহ দুটি গুচ্ছ গ্রামের বসবাসকারী ২২৬টি পরিবারের বাসিন্দাদের জন্য কোনো কবরস্থান নেই। তাদের একটি সরকারি কবরস্থান প্রয়োজন। এটি হলে অনেক ভালো হবে। সাধাণন মানুষের শেষ যাত্রার একটি স্থায়ী ঠিকানা হবে। তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সরকারিভাবে একটি কবরস্থান নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০