বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ এপ্রিল ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে (৭৫) গুলি করে হত্যা করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা জানিয়েছে, বুধবার (২৬ এপ্রিল) মাজানদারান প্রদেশের বাবুলসার শহরের একটি ব্যাংকে এই ঘটনা ঘটে।

পরে পুলিশ ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাবুলসার শহরের একটি ব্যাংকে এই হামলা হয়। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, এই ধর্মীয় নেতাকে হত্যার বিষয়ে একটি বিশেষ তদন্ত শুরু করবে।

৭৮ বছর বয়সী সোলেইমানি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের অন্যতম সদস্য ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা বাছাই করেন এই অ্যাসেম্বলির সদস্যরা।

তিনি একবার ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সর্বোচ্চ নেতা আলী খামেনির ব্যক্তিগত প্রতিনিধিও ছিলেন।

সূত্র- আল আরবিয়া নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০