বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের গাবুরায় সুপেয় পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধনে নারীরা

সুলতান শাহজান: জলবায়ু ঝুঁকিপূর্ণ সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার (২৯ নভেম্বর) শ্যামনগরের গাবুরা ইউনিয়নের হরিশখালিতে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় নারীরা খালি কলস হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় শ্যামনগরে দুর্ভোগের সীমা নেই। এর মধ্যে সুপেয় পানির সংকট অন্যতম। বিশুদ্ধ পানির অভাবে লবণাক্ত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে মানুষ। অতি লবণাক্ত পানি ব্যবহারের ফলে শিশু ও নারীদের চর্মরোগ, নারীদের গর্ভপাত, অপরিপক্ক ও প্রতিবন্ধী সন্তান জন্মদানসহ জরায়ু সংক্রান্ত সমস্যা এবং নানাবিধ রোগে আক্রান্ত আক্রান্ত হতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই সংকট আরও তীব্র হচ্ছে।

বক্তারা উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দূরীকরণে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বারসিক কর্মকর্তা মননঞ্জয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদা খাতুন, আজমুন নাহার বেগম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য শাহিন হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সাইদুল ইসলাম, বারসিক’র বরষা গাইন, লিপিকা গাইন, মুকুন্দ ঘোষ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

১০

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

১১

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১২

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১৩

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১৪

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৫

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৬

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৭

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৮

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৯

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!