
দেবহাটা প্রতিনিধি: ‘শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধ বিষয়ক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং সুশীলন-এর বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এই মিটিং অনুষ্ঠিত হয়।
এতে ৩নং সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, জামায়াত নেতা জিয়াউর রহমান, দেববহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, প্রকল্পের এম এন্ড ই স্পেশালিস্ট মো. শরিফুজ্জামান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. মিজানুর রহমান, নিলাদ্রী বিশ্বাস, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, মোছাঃ সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, শিশুদের শ্রমে না পাঠিয়ে তাদের শিক্ষা, নিরাপত্তা ও স্বপ্নময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শিশুদের শ্রম থেকে বিরত রেখে তাদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা এবং শিশুর অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন