বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ আগস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়।

এরা হলেন, উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের আলী নুজ্জামান সাজু ও তেঁতুলিয়া গ্রামের রেবতি সরকার।

আলী নুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র-যুবলীগ নেতা।

সাজুর মৃত্যুর বিষয়টি তার খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।

আলিমুজ্জামান সাজু বরেয়া গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ি পরিবারের সদস্য। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোমরের ব্যথার চিকিৎসা করাতে পাঁচ-ছয় দিন আগে ভারতে যায় সাজু। বুধবার তাঁর দেশে ফেরার কথা ছিল। এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে, একই ঘটনায় কালিগঞ্জের তেতুলিয়া গ্রামের রেবতী সরকার নামে এক নারী নিহত হয়েছেন।

রেবতী সরকার তেতুলিয়া গ্রামের ভবেষ সরকারের স্ত্রী ও দুই সন্তানের জননী। তিনিও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

১০

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

১১

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১২

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১৩

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১৪

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৫

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৬

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৭

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৮

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৯

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!