বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ আগস্ট ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের ট্যাক্সিলা শহরে শামসু বিবি নামের এক টিকটকস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) পূর্বাচলী শহরে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। মৃত্যুকালে তরুণীর বয়স হয়েছিল ২৮ বছর। নেটদুনিয়ায় আয়েশা গিলামনা নামেও পরিচিত ছিলেন।

ঘটনার দিন রাতে শামসু বিবি তার মুঠোফোনে কাশি নামের এক ব্যক্তির কাছ থেকে কল পান। ফোন পেয়ে তিনি তার ১৫ বছর বয়সী বোন অসীমা ও ভাই নেয়ামতউল্লাহকে নিয়ে গাড়ি করে বাড়ির বাইরে যান।

কিছুক্ষণ পর নিহতের পিতা ফজল সাহেবজাদা জানতে পারেন, শামসু বিবি গুলিতে নিহত হয়েছেন। তার অন্য মেয়ে গুরুতর আহত হয়েছেন।

নিহতের ভাই নেয়ামতউল্লাহ জানান, একটি পেট্রল পাম্পের কাছে পৌঁছানোর পর মোটরসাইকেল থাকা ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই অজ্ঞাত ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি আঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান। আকস্মিক গুলিবর্ষণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে তাঁর বোন অসীমা আহত হন।

শামসু বিবি গত তিন থেকে চার বছর ধরে টিকটক ভিডিও তৈরি করতেন। তার অ্যাকাউন্টে ১.৩ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। হত্যাকাণ্ডের পর পরিবারের পক্ষ থেকে তার টিকটক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবারের দাবি, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে শামসু বিবির আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত চাওয়ায় তাকে হত্যার হুমকি দিয়েছিল। হুমকির পর ইসলামাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।

নিহতের পিতা ফজল সাহেবজাদার দাবি, পাওনা টাকা আত্মসাৎ করার জন্য কাউসার ও জাভেদ অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ৩০২, ৩২৪, ১০৯ এবং ৩৪ ধারায় মামলা দয়ের করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১০

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১১

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১২

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৩

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৪

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৫

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

১৭

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

১৮

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

১৯

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

২০
error: Content is protected !!