বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ আগস্ট ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট: চারশ বছরের প্রাচীন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া শ্যামসুন্দর মঠ রক্ষার উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকার পর প্রাথমিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও তারপর মূল সংস্কারকাজ শুরুর প্রস্তুতি হিসেবে বুধবার (১৯ আগস্ট) বিকালে সরেজমিনে মন্দিরটি পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি প্রতিনিধি দল।

এই প্রতিনিধি দলে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালক মো. মহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, ঐতিহ্য ও সংস্কৃতি গবেষক শাপলা সিংহ, সাংবাদিক মিলন বিশ্বাস ও মো. হোসেন আলী।

পরিদর্শনকালে তারা মন্দিরটির বর্তমান কাঠামোগত অবস্থা, দেয়াল, কার্নিশ, পোড়ামাটির অলংকরণ ও স্থাপনার বিভিন্ন জরাজীর্ণ অংশ ঘুরে দেখেন এবং সংস্কারের আগে প্রয়োজনীয় কারিগরি ও বৈজ্ঞানিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করেন।

পরিদর্শন শেষে খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. মহিদুল ইসলাম বলেন, শ্যামসুন্দর মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গেজেটভুক্ত একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। মন্দিরটির প্রাথমিক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ঐতিহ্য রক্ষায় ভুলভ্রান্তি এড়াতে মূল কাজের আগে ‘প্রি-ডকুমেন্টেশন’ বাধ্যতামূলক। প্রাচীন কোনো অবকাঠামো সংরক্ষণের ক্ষেত্রে প্রি-ডকুমেন্টেশন ছাড়া কাজ করলে মূল রূপ ও ঐতিহ্যিক উপাদান ক্ষতিগ্রস্ত হওয়ার বড় ঝুঁকি থাকে। তাই বিশেষজ্ঞ টিম এনে বৈজ্ঞানিক উপায়ে বিস্তারিত নকশা ও উপাত্ত সংগ্রহ করা হবে, যার পরপরই আমরা পূর্ণাঙ্গ সংস্কার শুরু করব।

তিনি আরও জানান, আগামী অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে মন্দিরটির স্থায়ী সংস্কার ও সংরক্ষণ নিশ্চিত করা হবে। পাশাপাশি স্থাপনার গায়ে জমে থাকা পুরোনো গাছ ও পরগাছা অত্যন্ত সযত্নে ও ধীরে ধীরে অপসারণ করা হবে, যাতে মূল কাঠামোর কোনো ক্ষতি না হয়।

অন্যদিকে, পরিদর্শনের সময় ঐতিহ্য ও সংস্কৃতি গবেষক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাপলা সিংহ স্থানটির ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি ডিজিটাল সংরক্ষণের ওপর জোর দেন।

তিনি বলেন, এখানে কেবল পূর্বে থাকা মূল ডিজাইন ফিরিয়ে আনলেই হবে না, বরং যেসব প্রয়োজনে একসময় এই সংস্কৃতির প্রচলন হয়েছিল সেই অতীত ইতিহাসকে পুনরুদ্ধার করতে হবে। উপকূলীয় নোনা এলাকায় আর্দ্রতার কারণে ভবনটির ক্ষতি হচ্ছে। তাই শুধু ভবন সংস্কার নয়, ৬০ বছরের তদূর্ধ্ব প্রবীণ স্থানীয় অধিবাসীদের অভিজ্ঞতা ও মৌখিক ইতিহাস সংরক্ষণ করে একটি ‘ডিজিটাল আর্কাইভ’ তৈরি করা প্রয়োজন।

​তিনি আরও প্রস্তাব করে বলেন, দেশ-বিদেশের দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে ডিওরোমা বা আলোকচিত্রের মাধ্যমে প্রাচীনকালের বিদ্যুৎহীন রাতের আলো-আঁধারির পরিবেশ কেমন ছিল, তা ফুটিয়ে তোলা যেতে পারে। যা ভবিষ্যতে দেশের অন্যান্য প্রাচীন মন্দির বা মসজিদ সংরক্ষণেও মডেল হয়ে থাকবে।

মন্দিরের সভাপতি দেবপ্রিয় চৌধুরী ও সেবাইত সুবপ্রসাদ চৌধুরী সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘদিন অবহেলা আর মাদকসেবীদের উপদ্রবে ঐতিহ্যটি ধ্বংসের মুখে পড়েছিল। প্রাথমিক পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে, স্থায়ী সংস্কারের স্বপ্ন বাস্তবায়নের মুখ দেখছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণের জোর দাবি জানান তারা।

ইতিহাসবিদ সতীশ চন্দ্র মিত্র ও অধ্যাপক মো. আবু নসরের গ্রন্থ অনুযায়ী, ১৭৬৭ খ্রিস্টাব্দে হরিরাম দাশ (মতান্তরে দুর্গাপ্রিয় দাশ) প্রায় ৬০ ফুট উঁচু তিনতলা বিশিষ্ট এই শ্যামসুন্দর মন্দিরটি নির্মাণ করেন। মূল মন্দিরের পাশাপাশি এখানে দুর্গা ও শিব মন্দির এবং ‘জমির বিশ্বাসের পুকুর’ নামে ঐতিহাসিক দীঘি রয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরাসরি পরিদর্শন, প্রি-ডকুমেন্টেশনের সিদ্ধান্ত এবং আগামী অর্থবছরে সংস্কার বাস্তবায়নের আশ্বাসে স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১০

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১১

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১২

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৩

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৪

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৫

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

১৭

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

১৮

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

১৯

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

২০
error: Content is protected !!