বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন ২৪ ফেব্রুয়ারি, উৎসবের আমেজ

গণবিশ্ববিদ্যালয় সংবাদদাতা: গণবিশ্ববিদ্যালয়ের (গবি) ৪র্থ সমাবর্তন আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবার।

সমাবর্তনকে ঘিরে সাজানো হয়েছে গোটা ক্যাম্পাস। সমাবর্তনে অংশ নিতে ইতোমধ্যে ক্যাম্পাসে আসা শুরু করেছেন সাবেক শিক্ষার্থীরা। ক্যাম্পাস যেন এখন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা। সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ।

সরেজমিনে দেখা যায়, ব্যানার, ফেস্টুন ও বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের সমাবর্তন প্যান্ডেল। বসে নেই ডিপার্টমেন্টের শিক্ষকরাও। সাবেক শিক্ষার্থীরা ডিপার্টমেন্টে থেকে সমাবর্তনের উপহার সামগ্রী গ্রহণ করছেন।

ডিগ্রিধারীরা নিজ নিজ বিভাগ থেকে সমাবর্তনের উপহার সামগ্রী নিয়ে গাউন গায়ে জড়িয়ে দল বেঁধে, পরিবার পরিজন নিয়ে মনের আনন্দে ক্যাম্পাসে ঘুরছেন, ছবি তুলছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭ হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তবে এবারের সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন ২ হাজার ৩৮৮ জন।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. বিজন কুমার শীল।

গ্রাজুয়েট শিক্ষার্থীরা জানান, আজকে কয়েক বছর পর বিভাগে এসেছি, স্যারেদের সাথে দেখা হলো, ২৪ তারিখে বন্ধুদের সাথে দেখা হবে। পুরোনো দিনে চলে গেছি আজ। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে সমার্বতন। এজন্য আমাদের মধ্যে অনেক বেশি উদ্দীপনা কাজ করছে।

সমাজবিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন দেখে আমরা ভাবতাম আমাদের বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা কবে হবে। ভাবনা সত্যি হয়েছে। আর একদিন পর সেই মাহেন্দ্রক্ষণ। খুবই ভালো লাগছে নিজের বিশ্ববিদ্যালয়ের এমন চিত্র দেখতে পেরে।

এদিকে, সমাবর্তন অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০