বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রচনা প্রতিদিন কেন বোরকা পরে বের হতেন?

বিনোদন ডেস্ক: টলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। যদিও বিগত বছরগুলোতে সঞ্চালক হিসেবেই পর্দায় নিয়মিত দেখা মিলছে তার।

অভিনয়ের বাইরে পরিবারের জন্যই সকল ব্যস্ততা রচনার। ছেলে রৌনকের সকল বিষয়েই খেয়াল রাখেন তিনি। যদিও ভক্ত-অনুরাগীরা মনে করেন, তারকাদের সন্তানরা সহজেই খ্যাতি পেয়ে যায় বলে তাদের মধ্যে মূল্যবোধ তৈরি হয় না।

তবে রচনার ছেলের ক্ষেত্রে এমনটা ঘটেনি। মা হিসেবে সবসময়ই ছেলের পড়াশোনার দিকে নজর দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এসবের জন্য বোরকা পরে মেট্রোতেও চলাফেরা করেছেন অভিনেত্রী।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর নতুন পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ছোট পর্দার আরও এক জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। দীর্ঘ দিন ‘রান্নাঘর’ নামক জনপ্রিয় একটি শো-এর সঞ্চালিকা ছিলেন তিনি। রচনার শো-এর মঞ্চে এসেই এক নতুন খবর ফাঁস করলেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমার আর রচনাদির (বন্দ্যোপাধ্যায়) রূপসজ্জার ঘর পাশাপাশি ছিল। দিদির সেই ঘরে একটি বোরকা টাঙানো থাকত। একদিন আগ্রহের বশে জিজ্ঞেস করি, এখানে এই বোরকাটা ঝুলছে কেন? তখন জানতে পারি রৌনককে পড়ানোর জন্য, ওকে সময় দেওয়ার জন্য বিশেষ পন্থা বার করেছেন দিদি।’

রচনা সেই বোরকা পরে মেট্রো করে কালীঘাট আসতেন। মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকত তার গাড়ি। সেই গাড়িতে করে বাড়ি পৌঁছাতেন তিনি। রৌনককে সঠিক সময়ে যাতে পড়াতে বসাতে পারেন, সেজন্যই এই উপায় বার করেছিলেন রচনা। এই ঘটনা ভাগ করে নিয়ে সুদীপা জানান, তিনি নিজেও এখন একজন মা। রচনার মতো ছেলে আদিদেবকে সঠিক ভাবে মানুষ করতে চান অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০