বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ সেপ্টেম্বর ২০২৩, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত-বিএনপির পক্ষের ছদ্মবেশী প্রক্সি সরকার আনার চক্রান্ত চলছে: ইনু

ডেস্ক রিপোর্ট: দল নিরপেক্ষ সরকারের দাবির আড়ালে জামায়াত-বিএনপির পক্ষের ছদ্মবেশী প্রক্সি সরকার আনার দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের জাতীয় কমিটির সভার প্রারম্ভিক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়া ও নির্বাচনের সময় এগিয়ে আসার সঙ্গে তাল মিলিয়ে দেশের রাজনীতিতে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে। বিএনপি-জামায়াত এবং তাদের রাজনৈতিক সঙ্গীরা নির্বাচনের আগেই সরকার উৎখাত করে সংবিধান বহির্ভূত অস্বাভাবিক সরকার আনার জন্য মাঠ গরম করছে, জল ঘোলা করছে।

তিনি বলেন, জামায়াত-বিএনপির সরকার উৎখাত করে দল নিরপেক্ষ সরকারের দাবি যতই নিষ্পাপ হোক না কেন, দল নিরপেক্ষ সরকারের দাবি তাদের পক্ষে ছদ্মবেশী প্রক্সি সরকার আনার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

জাসদ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে নির্লজ্জভাবে জামায়াত-বিএনপির অসাংবিধানিক রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভ্রান্ত কৌশলে জামায়াতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি উৎসাহিত ও শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও মোকাবিলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ-আন্দোলন-সংগ্রামের ধারায় ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বাংলাদেশ রাষ্ট্রের আদি শত্রু জামায়াতসহ ধর্মান্ধ সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি এবং বিএনপিসহ তাদের রাজনৈতিক সঙ্গীদের রাষ্ট্রক্ষমতার বাইরে রাখার জন্য সব দেশপ্রেমিক অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহ্বান জানাই।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার দেশের সর্বশেষ রাজনৈতিক প্রতিবেদন উত্থাপন করেন। শোক প্রস্তাব পাঠ করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।

রাজনৈতিক রিপোর্টের উপর আলোচনা করেন দলের কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা, ফজলুর রহমান বাবুল, মো. শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, নইমুল হক চৌধুরী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০