বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় পত্রিকা অফিসে সশস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগরীর ফুলমার্কেট মোড়ে জাহান মঞ্জিলে অবস্থিত স্থানীয় পত্রিকা দৈনিক দেশসংযোগ এর অফিসে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পত্রিকাটির মালিক ও সম্পাদক নগর আওয়ামীলীগের দফতর সম্পাদক মুন্সি মাহবুব ইসলাম সোহাগ এবং উপদেষ্টা সম্পাদক নগর আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। হামলার সময় মুন্সি মাহবুব ইসলাম সোহাগ অফিসেই ছিলেন। তবে দরজা বন্ধ থাকায় তিনি ও অফিসের অন্যান্যরা রক্ষা পান। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। কারা এবং কী কারণে হামলা করেছে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে কয়েকটি মোটরসাইকেলে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসহ দেশ সংযোগ পত্রিকার অফিসে হামলা চালায়। অফিসটি সিমেট্রি রোডের ফুলমার্কেট মোড়ে জাহান মঞ্জিলের নীচতলায় অবস্থিত। সন্ত্রাসীরা চাপাতি, দা,লোহার রড দিয়ে অফিসের জানালা ও অফিস সংলগ্ন ছাপাখানার গ্লাস ভাংচুর করে। হামলার পর দ্রুত মোটর সাইকেলযোগে তারা চলে যায়। তাদের কয়েকজন হেলমেট পড়া ছিল। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। ব্যস্ত ওই সড়কের শত শত লোকের সামনেই এ ঘটনা ঘটে।
হামলার ঘটনার সত্যতা স্বীকার করে মুন্সি মাহবুব ইসলাম সোহাগ বলেন, ঘটনাটি তাৎক্ষণিক প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে। হামলার ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।
এদিকে, পত্রিকা অফিসে হামলার ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১০

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১১

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১২

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৩

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৪

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৫

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৭

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৮

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

১৯

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

২০
error: Content is protected !!