বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরের শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সহসভাপতি ইব্রাহিম হোসেন, জয়েন্ট সেক্রেটারি মুনছুর আলি, প্রচার সম্পাদক মিহির সাহা, হযরত আলি, রজব আলি, মইনুল ইসলাম, শিব প্রসাদ, আহাদ আলি মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, সারা বাংলাদেশে ৪ লাখ ৭০ হাজার রেস্তোরাঁ আছে। আগে ভ্যাট দিতে হতো ৫ ভাগ। সেটা এখন ১৫ ভাগ করা হয়েছে। এটা অমানবিক।

বক্তারা অবিলম্বে রেস্তোরাঁ ব্যবসার উপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১১

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১২

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৩

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৪

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৫

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৬

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৭

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৮

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৯

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

২০
error: Content is protected !!